
দম্পতি এস.ই গ্রুমেট ও স্যাম ক্রুগার পেশায় কৌতুকাভিনেতা। তাঁরা ‘ক্রিপি বয়েজ’ নামে একটি কমেডি শো পরিচালনা করেন। বাড়িওয়ালি তানিয়া অ্যান্ডারসন গত বছরের ডিসেম্বরে বাড়িতে এয়ারথিংস মনিটর বসানোর পর বাতাসে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডের (ভিওসি) মাত্রা বাড়তে দেখেন। তাঁর সন্দেহ, ভাড়াটিয়ারা ধূমপান করছেন।
অভিযোগ অস্বীকার করে দম্পতি নিজেদের ঘরেও মনিটর বসান। গ্যাসের চুলা, গরম পানি ও বিদ্যুৎ ব্যবহার বন্ধ রাখাসহ নানা পদক্ষেপ নিয়েও সমস্যার সমাধান পাননি। পরে জানতে পারেন, মানুষের শ্বাস-প্রশ্বাস, ঘাম ও শরীরের অন্যান্য গ্যাসেও সেন্সর প্রতিক্রিয়া দেখাতে পারে। এমনকি এটি দিয়ে ধূমপানের বিষয়টি নিশ্চিত করাও সম্ভব নয়।
ক্রুগারের প্রশ্ন, ‘আমি কীভাবে এই নারীকে প্রমাণ করব যে আমি শুধু বায়ু ত্যাগ করছি?’
গত ২৯ অক্টোবর অন্টারিওর ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ডে উচ্ছেদবিরোধী শুনানি হয়। নিজেদের আইনি লড়াইয়ের জন্য অনলাইনে তহবিল সংগ্রহ করে তাঁরা প্রায় ৩ হাজার ৪০০ ডলার পেয়েছেন।
সূত্র: টরন্টো সান

























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।