
জি-৭৭ ও চীনের যৌথ উদ্যোগে উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১৫১টি দেশ। বিপক্ষে অবস্থান নিয়েছে সাতটি দেশ এবং ভোটদানে বিরত ছিল ১১টি দেশ।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি কলম্বিয়া, প্যারাগুয়ে, পালাউ, নাউরু এবং মাইক্রোনেশিয়া প্রস্তাবটির বিরোধিতা করেছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্র এবং কানাডা এর পক্ষে সমর্থন জানিয়েছে।
প্রস্তাবটিতে শুধু ফিলিস্তিন নয়, অধিকৃত সিরীয় গোলান অঞ্চলের আরব জনগোষ্ঠীর প্রাকৃতিক সম্পদের ওপর অধিকারও পুনরায় স্বীকৃতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের সম্পদ আহরণ ও ব্যবহারের ক্ষেত্রে ইসরায়েলের শোষণমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া এসব সম্পদের অবৈধ শোষণের ফলে ফিলিস্তিনিদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার যথাযথ ক্ষতিপূরণ পাওয়ার অধিকারও প্রস্তাবে তুলে ধরা হয়েছে।

























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।