ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হামাস সরকারের শিক্ষা উপমন্ত্রী খালেদ আবু নাদা ও তার স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাতে এ তথ্য জানা গেছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর চলা ইসরায়েলি হামলায় খালেদ আবু নাদা ও তার স্ত্রীর মৃত্যু হয়।
এদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামাসের একজন জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে তারা। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি বাহিনীটি। হামলার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানিয়েছে আইডিএফ।
সূত্র: টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি হামলায় হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
26 Nov 2026, 21:58 · আন্তর্জাতিক ডেস্ক
