কুকুর নির্বাচন ও মূল্যায়নে নেদারল্যান্ডস যাচ্ছেন পুলিশের চার কর্মকর্তা

12 Nov 2026, 15:55 · Rushaid

পুলিশের কুকুর ইউনিটের সক্ষমতা বাড়ানো এবং উপযুক্ত কুকুর নির্বাচন ও মূল্যায়নের প্রক্রিয়ায় অংশ নিতে নেদারল্যান্ডস সফরে যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের চার কর্মকর্তা। আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনের এ সফরে অংশ নেবেন তাঁরা।মঙ্গলবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।সফরকারী কর্মকর্তারা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মির্জা মোহাম্মদ আলী রেজা, উত্তরা ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. বশির আহমেদ, চট্টগ্রাম মহানগর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের উপকমিশনার মো. শামীম হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের ভেটেরিনারি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ইবনে রহমান।