পরিবার পরিকল্পনায় ৯৬ কোটি টাকার বড়ি কিনছে সরকার

পরিবার পরিকল্পনায় ৯৬ কোটি টাকার বড়ি কিনছে সরকার
প্রিন্ট

দেশের পরিবার পরিকল্পনা কার্যক্রম সচল রাখা এবং মা ও প্রজননস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রায় ৯৭ কোটি টাকা ব্যয়ে জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি সংগ্রহ করা হবে। বড়িগুলো সরবরাহ করবে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস।বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ক্রয় প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-