আবু বকরের পাশে তারেক রহমান

আবু বকরের পাশে তারেক রহমান
প্রিন্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের অস্ত্রোপচার হয়েছে তিন বছর বয়সী শিশু আবু বক্করের। জন্ম থেকেই চোখের জটিল সমস্যায় ভুগছিল বগুড়ার নন্দীগ্রাম উপজেলার শিশুটি।

শিশুটির চিকিৎসায় সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি আবেদন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের নজরে আসে। পরে আবু বক্করের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়ে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন চিকিৎসার প্রয়োজনীয় উদ্যোগ নেন। প্রথমে বগুড়ায় চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য আবু বক্করকে ঢাকায় আনা হয়। গত সোমবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেয়। এ সময় সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন তাঁরা।

প্রতিনিধিদলটি শিশুটির পরিবারকে আর্থিক সহায়তাও দেয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও ডা. এম আর হাসান এ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-