
অভিনেতার ভাষ্য, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়া হয়েছিল। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তার ছবিতে জুতা নিক্ষেপের ঘটনাও ঘটে। এ কারণে দেশে আসতে অনীহা থাকলেও নির্মাতা নুহাশ হুমায়ূনের অনুরোধে শেষ পর্যন্ত রাজি হন তিনি। বিজ্ঞাপনটিতে হুমায়ূন আহমেদের জনপ্রিয় সৃষ্টি ‘তারা তিনজন’কে তুলে ধরার পরিকল্পনা ছিল।
৭ ফেব্রুয়ারি লন্ডন থেকে রওনা হয়ে পরদিন ঢাকায় পৌঁছান স্বাধীন খসরু। ৯ ফেব্রুয়ারি থেকে গাজীপুর ও জয়দেবপুরে শুরু হয় বিজ্ঞাপনের শুটিং, যা চলে টানা পাঁচ দিন। পরে নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত ‘আয়না ঘর’-এ অবস্থান করেন তিনি।
তবে সেখানেও স্বস্তি মেলেনি। ১৯ ফেব্রুয়ারি ফটোশুটের সময় জানতে পারেন, তার দেশে আসার বিষয়ে খোঁজ নিতে বাসায় পুলিশ গিয়েছিল। এদিকে বিজ্ঞাপন প্রচারের কারণে গোপনীয়তাও আর বজায় থাকেনি।
২৩ ফেব্রুয়ারি বন্ধুদের সহযোগিতায় বিশেষ ব্যবস্থায় বিমানবন্দরে পৌঁছে লন্ডনে ফিরে যান তিনি। বিদায়ের মুহূর্তের অনুভূতি জানিয়ে লেখেন, ‘ভালো থেকো বাংলাদেশ।’



























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।