
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, যারা মনে করছেন সহিংসতা চালিয়ে তাকে ফিরিয়ে আনা সম্ভব, তারা এখনো বাংলাদেশের জনগণের মনোভাব বুঝতে পারেননি।
এসব হামলার ঘটনায় জড়িত অনেককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে কারা রয়েছে, সে বিষয়ে সরকারের কাছে তথ্য-প্রমাণ আছে। কারা সহিংসতার পথ বেছে নিয়েছে, সেটিও জনগণের অজানা নয়।
সরকারের প্রায় নয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে আসাদুজ্জামান বলেন, এ সময়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের পথে হাঁটেনি সরকার। পুলিশের পক্ষ থেকে মিথ্যা মামলা দায়েরের পুরোনো সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা চলছে। তবে রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সঠিক তথ্যের ভিত্তিতে দেশ গড়ার পথে এগোচ্ছে।
সাংবাদিকতার গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন, হয়রানির শিকার মানুষ প্রতিকার না পেয়ে গণমাধ্যমের দ্বারস্থ হয়। তাই সাংবাদিকদের এই আস্থা অটুট রাখার পাশাপাশি হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। সরকারের ভুল-ত্রুটি যেমন প্রকাশ করতে হবে, তেমনি ভালো কাজও তুলে ধরতে হবে। সত্য, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের নির্ভীক ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন। সভাপতিত্ব করেন মেহেদী হাসান পলাশ।























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।