ঠোঁট শুষ্ক বা ফেটে গেলে স্বস্তি পেতে অনেকেই বারবার লিপ বাম ব্যবহার করেন। বিশেষ করে শীতকালে এই প্রবণতা বাড়ে। তবে নিয়মিত লিপ বাম ব্যবহারের পরও ঠোঁটের শুষ্কতা না কমলে পণ্যটির উপাদান নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ঘন ঘন লিপ বাম ব্যবহারে সাধারণত ঠোঁট শুষ্ক হয় না কিংবা নির্ভরশীলতাও তৈরি হয় না। তবে কিছু উপাদান সংবেদনশীল ত্বকে জ্বালা ও অ্যালার্জি সৃষ্টি করে শুষ্কতা বাড়াতে পারে।
মেন্থল, কর্পূর, ফেনল, ইউক্যালিপটাস তেল, সুগন্ধি ও বিভিন্ন ফ্লেভারিং উপাদান এমন প্রতিক্রিয়ার কারণ হতে পারে। ল্যানোলিন ও প্রোপোলিসেও কারও কারও অ্যালার্জি দেখা দেয়। এ ছাড়া ঠোঁট বারবার চাটা, চামড়া খোঁচানো এবং শীতের কম আর্দ্রতাও শুষ্কতা বাড়ায়।
এ সমস্যা এড়াতে পেট্রোলিয়াম, সেরামাইডস, শিয়া বাটার, মৌমাছির মোম কিংবা ডাইমিথিকোনযুক্ত লিপ বাম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণত দিনে তিন থেকে চারবার ব্যবহার যথেষ্ট। বাইরে যাওয়ার আগে SPF ৩০ বা তার বেশি সুরক্ষাযুক্ত লিপ বাম ব্যবহার করাও জরুরি।
ঠোঁটের শুষ্কতা দীর্ঘস্থায়ী হলে বা বারবার ফাটলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

মন্তব্য
শেয়ার করুন-

























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।