
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বালাতো এলাকায় অবৈধ স্বর্ণ খননবিরোধী অভিযান চালানোর সময় সহিংসতার সূত্রপাত হয়। আঞ্চলিক প্রশাসন মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনী নিষেধাজ্ঞা কার্যকরের পরিস্থিতি পরিদর্শনে গেলে বিক্ষোভকারীরা ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেন। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষ ও গোলাগুলিতে রূপ নেয়। তবে প্রথমে কারা গুলি চালিয়েছিল, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
সংঘর্ষে দুটি পিকআপ ও নিরাপত্তা বাহিনীর একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এ ছাড়া একটি আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার খবর জানিয়েছে মন্ত্রণালয়। ঘটনার কারণ ও দায়ীদের শনাক্ত করতে বিচার বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ২ নভেম্বর সিগিরি অঞ্চলে কারিগরি স্বর্ণ খনন নিষিদ্ধ করে গিনি সরকার। কর্তৃপক্ষের দাবি, অপরিকল্পিত খনন কার্যক্রমে কৃষিজমি, নদী ও বনভূমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিষেধাজ্ঞার প্রভাবে প্রতিবেশী মালি ও বুরকিনা ফাসোতেও বিপুলসংখ্যক মানুষের প্রত্যাবাসন শুরু হয়েছে।


























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।