
কুকুর নির্বাচন ও মূল্যায়নে নেদারল্যান্ডস যাচ্ছেন পুলিশের চার কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
পড়তে পারেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়।
তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হচ্ছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এখনো কোনো তথ্য জানানো হয়নি। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু নিয়ে উভয় পক্ষের পক্ষ থেকে বিস্তারিত জানানো হতে পারে।
এর আগে রোববার (৯ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার একদিন পরই প্রধানমন্ত্রীর সঙ্গে তার এ বৈঠক অনুষ্ঠিত হলো।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
একাত্তরের বীর যোদ্ধা সায়েদ খানের চিরবিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হকের লক্ষ্মীপূজার মণ্ডব পরিদর্শন: হিন্দু ধর্মাবলম্বী ভাইদের খোঁজখবর নিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা
ডেঙ্গু প্রতিরোধে কলম্বিয়া ওয়াশিং প্লান্টের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিতএবার ৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি সম্মানি
পড়তে পারেন

চলতি ২০২৬-২৭ অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় আসছে আরও ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা।
নতুন করে এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা রাষ্ট্রীয় এই সুবিধার আওতায় আসবেন। চলতি আগস্ট মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (১০ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গঠিত সেলের এক সভায় নতুন প্রতিষ্ঠানগুলোকে সম্মানি ভাতার আওতায় আনার সিদ্ধান্ত হয়।
যেভাবে প্রতিষ্ঠান নির্বাচন হবে
২০২৬-২৭ অর্থবছরে প্রতিটি ইউনিয়ন থেকে ১৫টি মসজিদ নির্বাচন করা হবে। পৌরসভায় ‘ক’ শ্রেণির প্রতিটি ওয়ার্ড থেকে চারটি, ‘খ’ শ্রেণির ওয়ার্ড থেকে তিনটি এবং ‘গ’ শ্রেণির ওয়ার্ড থেকে দুটি মসজিদ এ সুবিধার জন্য নির্বাচিত হবে।
এ ছাড়া সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড থেকে ছয়টি করে মসজিদ নির্বাচন করা হবে।
মন্দিরের ক্ষেত্রে দেশের প্রতিটি উপজেলা থেকে পাঁচটি করে মন্দির নির্বাচন করা হবে। এর মধ্যে ‘ক’ শ্রেণির পৌরসভার প্রতিটি থেকে দুটি এবং অন্যান্য শ্রেণির পৌরসভা থেকে একটি করে মন্দির নেওয়া হবে। বাকি মন্দিরগুলো ইউনিয়ন পর্যায় থেকে নির্বাচন করা হবে।
বৌদ্ধ বিহার ও গির্জার সংখ্যা জেলাভিত্তিক ২৫ শতাংশ হারে নির্ধারণ করা হবে।
কে কত টাকা পাবেন
সরকারি এ কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিষ্ঠানের ধর্মীয় নেতারা মাসিক নির্ধারিত হারে সম্মানি পাবেন। ইমাম, পুরোহিত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও গির্জার যাজক প্রত্যেকে ৫ হাজার টাকা করে পাবেন।
অন্যদিকে মসজিদের মুয়াজ্জিন, মন্দিরের সেবাইত, বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও গির্জার সহকারী যাজক পাবেন ৩ হাজার টাকা করে। মসজিদের খাদেমদের মাসিক সম্মানি নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
এই অর্থ সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে পাঠানো হবে।
বরাদ্দ ১১০০ কোটি টাকা
মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি দিতে চলতি অর্থবছরের বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের প্রায় এক-চতুর্থাংশ ধর্মীয় প্রতিষ্ঠান এই রাষ্ট্রীয় সুবিধার আওতায় আসবে। পরবর্তী তিন অর্থবছরে ধাপে ধাপে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরে পাইলট প্রকল্পের আওতায় দেশের ৬ হাজার ১৭টি নির্বাচিত ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইতসহ অন্যান্য ধর্মীয় নেতাকে প্রথমবারের মতো সম্মানি দেওয়া হয়। ওই প্রকল্পে মোট ১৩ হাজার ৯৪৯ জন উপকারভোগী ছিলেন।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
একাত্তরের বীর যোদ্ধা সায়েদ খানের চিরবিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হকের লক্ষ্মীপূজার মণ্ডব পরিদর্শন: হিন্দু ধর্মাবলম্বী ভাইদের খোঁজখবর নিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা
ডেঙ্গু প্রতিরোধে কলম্বিয়া ওয়াশিং প্লান্টের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিতপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
পড়তে পারেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বৈঠকটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে অনুষ্ঠিত হয়েছে। তবে সেখানে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এর আগে রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার। এছাড়া গত ৩ আগস্ট প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গেও পৃথক বৈঠক করেন দীনেশ ত্রিবেদী।
পরপর এসব বৈঠক হলেও আলোচনার বিষয়বস্তু নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
একাত্তরের বীর যোদ্ধা সায়েদ খানের চিরবিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হকের লক্ষ্মীপূজার মণ্ডব পরিদর্শন: হিন্দু ধর্মাবলম্বী ভাইদের খোঁজখবর নিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা
ডেঙ্গু প্রতিরোধে কলম্বিয়া ওয়াশিং প্লান্টের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিতনাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
পড়তে পারেন

পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
একাত্তরের বীর যোদ্ধা সায়েদ খানের চিরবিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হকের লক্ষ্মীপূজার মণ্ডব পরিদর্শন: হিন্দু ধর্মাবলম্বী ভাইদের খোঁজখবর নিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা
ডেঙ্গু প্রতিরোধে কলম্বিয়া ওয়াশিং প্লান্টের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

















































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।