যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে আছড়ে পড়ছে ভয়ংকর উচ্চতার ঢেউ। উত্তাল সমুদ্রের পানিতে প্লাবিত হয়েছে সৈকত ও উপকূলীয় সড়ক। পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠায় উত্তর ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকটি পরিচিত জেটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বাসিন্দা ও পর্যটকদের সমুদ্র থেকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সান ফ্রান্সিসকোর দক্ষিণে সান মাতেও কাউন্টি এলাকায় ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়। প্রায় ১৫ দশমিক ২ মিটার উচ্চতার এসব ঢেউয়ের মধ্যেও সার্ফিংয়ের নেশায় হাফ মুন বে-সংলগ্ন ম্যাভেরিকস সৈকতে জড়ো হন অনেকে।
জাতীয় আবহাওয়া পরিষেবার বে এরিয়া কার্যালয় জানিয়েছে, উপকূলে ৩৫ ফুট পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। পাশাপাশি আকস্মিক ও বিপজ্জনক ঢেউয়ের আশঙ্কাও রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সতর্কবার্তায় সংস্থাটি সবাইকে পানি, পাথর ও জেটি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। এমনকি সমুদ্রের দিকে কখনো পেছন ফিরে না দাঁড়ানোর পরামর্শও দিয়েছে।
এদিকে দক্ষিণে ক্যাপিটোলা শহরের আশপাশের এলাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। প্রবল ঢেউয়ের আঘাতের আশঙ্কায় সান্তা ক্রুজ কাউন্টি শেরিফের কার্যালয় স্থানীয় বাসিন্দাদের জন্য সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য
শেয়ার করুন-


























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।