
তেলেঙ্গানা সরকারের আয়োজনে ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘ভারত সামিট’-এ বক্তা হিসেবে অংশ নেওয়ার কথা ছিল নরওয়ের সংবাদমাধ্যম দাগসাভিসেনের এই সাংবাদিকের। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে হেলে লিং জানান, বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার মাত্র ১০ মিনিট আগে নরওয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে তাঁকে ফোন করে ভারতে প্রবেশের অনুমতি না থাকার কথা জানানো হয়।
হেলে লিংয়ের অভিযোগ, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তাঁর ধারণা, মোদি সরকারের সমালোচনা, শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানিকে নিয়ে লেখা এবং ‘ককরোচ জনতা পার্টি’ আন্দোলন নিয়ে ইতিবাচক অবস্থানের কারণে এ সিদ্ধান্ত আসতে পারে। বিষয়টি পুনর্বিবেচনার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
এর আগে ২০২৬ সালের ১৮ মে নরওয়ের রাজধানী অসলোতে এক যৌথ সংবাদ বিবৃতির পর মোদিকে প্রশ্ন করেছিলেন হেলে লিং। তিনি জানতে চেয়েছিলেন, বিশ্বের অন্যতম স্বাধীন গণমাধ্যমের প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রী কেন দেন না। তবে মোদি কোনো জবাব না দিয়ে স্থান ত্যাগ করেন।
পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়েও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওই সাংবাদিক।






















































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।