
পুলিশের অভিযোগপত্র অনুযায়ী, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল অভিযুক্ত কর্মকর্তার। এ সময় ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমান মোতায়েন, সামরিক মহড়া এবং গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থানসহ স্পর্শকাতর তথ্য পাচার করেন তিনি। প্রতিটি নগ্ন ছবির বিপরীতে যুদ্ধপরিকল্পনার একটি পৃষ্ঠা দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
শুধু তাই নয়, অভিযুক্ত কর্মকর্তা তার অধীনস্থ পাঁচ সেনা কর্মকর্তার ডিভাইসে ম্যালওয়্যার ও স্পাইওয়্যার স্থাপনেও সহায়তা করেছিলেন বলে দাবি পুলিশের। এর মাধ্যমে গোপন নথি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়েছিল বলে ধারণা তদন্তকারীদের।
ডিজিটাল তথ্য বিশ্লেষণে অভিযুক্তের সঙ্গে ওই ব্যক্তির ৩ হাজার ৮টি টেক্সট বার্তা, ৬৫টি ছবি, ৪২টি ভয়েস কল ও চারটি ভিডিও কলের তথ্য পেয়েছে পুলিশ।
গত ১ এপ্রিল আটক হওয়ার পর সরকারি গোপনীয়তা আইনে করা মামলায় পাঁচ মাস ধরে কারাগারে রয়েছেন ওই কর্মকর্তা। তবে অভিযোগপত্রে উত্থাপিত অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি।
সূত্র: এনডিটিভি



























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।