ঢালিউড ও পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের মধ্যে নতুন এক যৌথ কাজের সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।
গত ১২ নভেম্বর অনুষ্ঠানের মঞ্চে শাকিব বলেন, পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে বাংলাদেশের একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা চলছে। এতে পাকিস্তানি একজন অভিনেত্রীও অভিনয় করবেন। দেশটির চলচ্চিত্রবাজারের প্রসঙ্গ টেনে তিনি জানান, পাকিস্তানে প্রায় ১ হাজার ২০০টি চালু সিনেমা হল রয়েছে। সেখানকার কোনো সিনেমা ব্লকবাস্টার হলে আয় ২০০ থেকে ৩০০ কোটি টাকা পর্যন্ত পৌঁছায়। এমন সম্ভাবনার জায়গায় বাংলাদেশও পিছিয়ে থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন এই অভিনেতা।
এদিকে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’খ্যাত নির্মাতা হিমেল আশরাফ শাকিবকে নিয়ে নির্মাণ করছেন নতুন সিনেমা ‘মহব্বত’। আরশাদ আদনানের ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় নির্মিতব্য সিনেমাটিতে নায়িকা হিসেবে আলোচনায় রয়েছেন পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান। ভারতীয় দুই অভিনেত্রীর নামও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
তবে নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে শুটিং শুরু হয়ে মে মাসের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাওয়ার লক্ষ্য রয়েছে।

মন্তব্য
শেয়ার করুন-





















































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।