প্রথমবার মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ, ছেলের নাম ওহী
জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ। প্রথমবারের মতো মা হয়েছেন তিনি। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। নবজাতকের নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ। সন্তানকে ঘিরেই এখন তাঁর সময় কাটছে আনন্দে।
মা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মৌসুমী জানান, জীবনের এই মুহূর্তের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছেন তিনি। সন্তানকে প্রথমবার দেখা ও স্পর্শ করার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। তবে ব্যক্তিগত কারণে সন্তানের জন্মতারিখ প্রকাশ করতে চাননি তিনি।
এর আগে গত জুলাইয়ে মা হতে যাওয়ার সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। একই সময়ে পরিচয় করিয়ে দেন স্বামী আবদুল ওয়াদুদকে। মৌসুমীর ভাষ্য অনুযায়ী, তাঁদের পরিচয় দীর্ঘ ১৪ বছরের। বন্ধুত্বের পাশাপাশি চিন্তাভাবনায় মিল থাকায় একসময় বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মৌসুমী হামিদ এক যুগের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। নাটকের পাশাপাশি চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও কাজ করেছেন তিনি।
তবে আপাতত অভিনয় থেকে বিরতি নিচ্ছেন এই অভিনেত্রী। নিয়মিত কাজের প্রস্তাব পেলেও এখন সন্তানের সঙ্গেই সময় কাটাতে চান। তাঁর পরিকল্পনা, কয়েক মাস বিরতির পর আবার অভিনয়ে ফিরবেন।

মন্তব্য
শেয়ার করুন-


























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।