জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর নতুন সিজনের অপেক্ষায় থাকা দর্শকদের জন্য এলো হতাশার খবর। চলতি বছর মুক্তি পাচ্ছে না সিরিজটির পঞ্চম কিস্তি। প্রাইম ভিডিওর একটি বার্তা থেকে এমন ইঙ্গিত মিলেছে। ফলে নতুন সিজন দেখতে দর্শকদের অপেক্ষা করতে হতে পারে ২০২৭ সাল পর্যন্ত। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করেননি নির্মাতারা।
গ্রাম্য জীবন, স্থানীয় রাজনীতির টানাপোড়েন এবং ফুলেরা গ্রামের মানুষের সঙ্গে পঞ্চায়েত সচিবের সম্পর্ক—এসব বিষয়কে কেন্দ্র করে তৈরি সিরিজটি শুরু থেকেই দর্শকের জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে চতুর্থ সিজনের পর গল্পের পরবর্তী বাঁক নিয়ে আগ্রহ তৈরি হয়।
‘পঞ্চায়েত ৪’-এর শেষদিকে ফুলেরা গ্রামের নেতৃত্বে আসে পরিবর্তন। এত দিন প্রধানের দায়িত্বে থাকা প্রধানজি (রঘুবীর যাদব) ও মঞ্জু দেবীর (নীনা গুপ্ত) জায়গায় নতুন প্রধান হন ক্রান্তি দেবী (সুনীতা রাজওয়ার)। তার স্বামী ভূষণ শর্মা, যিনি বনরাকস নামে পরিচিত, নতুন ক্ষমতার সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন।
নতুন সিজনে বনরাকসের প্রভাব কতটা বিস্তৃত হয়, প্রধানজি ও মঞ্জু দেবী কীভাবে পরিস্থিতি সামাল দেন, আর সচিবের (জিতেন্দ্র কুমার) জীবনে কী পরিবর্তন আসে—এসব প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে আছেন দর্শক। তবে আপাতত সেই অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।

মন্তব্য
শেয়ার করুন-
























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।