রাজধানীতে অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে ৬২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইল ফোন, সাইকেল ও বিস্ফোরকসদৃশ আলামত উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে সবচেয়ে বেশি ১২৭ জন মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৪, তেজগাঁওয়ে ৭১, লালবাগে ৫৮, উত্তরা বিভাগে ৫১, মতিঝিলে ৩৯, রমনায় ২৯ এবং গুলশান বিভাগে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগ যৌথভাবে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে উদ্ধার করা হয়েছে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩ পিস ইয়াবা এবং ২ দশমিক ৫ গ্রাম হেরোইন। পাশাপাশি পাঁচটি মোবাইল ফোন, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রির ৪৭ হাজার ৯০ টাকা, দুটি বিস্ফোরিত স্মোক বোমার খোসা এবং আটটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য
শেয়ার করুন-


























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।