
এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি চলছে। ইতোমধ্যে রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন শেষ করেছে। সোমবার আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের বিরোধিতা করে নিজেদের যুক্তি তুলে ধরছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
গত ১২ নভেম্বর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম রাষ্ট্রপক্ষের শুনানি শেষ করেন। এ সময় তিনি ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান। এবার আসামিপক্ষের বক্তব্যের ভিত্তিতে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল।
মামলার ৪১ আসামির মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ৩০ জন পলাতক। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী দীপু মনি, আবদুর রাজ্জাক, আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এবং জিয়াউল আহসান।



























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।