প্রস্রাবের স্বাভাবিক রঙ বা স্বচ্ছতায় পরিবর্তন দেখা দিলে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে সব সময় এটি কোনো রোগের লক্ষণ নয়। দৈনন্দিন খাদ্যাভ্যাস, পানিশূন্যতা কিংবা শরীরে খনিজ উপাদানের ভারসাম্যের পরিবর্তনেও প্রস্রাব ঘোলাটে হতে পারে।
এ ক্ষেত্রে কয়েক ধরনের খাবার ও পানীয়ের ভূমিকা রয়েছে। দুধ, পনির ও দইয়ের মতো দুগ্ধজাত খাবারে থাকা ক্যালসিয়ামসহ বিভিন্ন খনিজ প্রস্রাবে স্ফটিক তৈরিতে ভূমিকা রাখতে পারে। একইভাবে মাংস, মাছ ও ডিমের মতো উচ্চ প্রোটিনযুক্ত খাবার প্রস্রাবের উপাদানে পরিবর্তন আনতে পারে।
পালংশাক, বিট ও বাদামের মতো অক্সালেটসমৃদ্ধ খাবার কিডনিতে পাথর হওয়ার প্রবণতা থাকা ব্যক্তিদের প্রস্রাবে ক্যালসিয়াম অক্সালেট স্ফটিক তৈরির ঝুঁকি বাড়াতে পারে। এ ছাড়া অতিরিক্ত লবণযুক্ত প্রক্রিয়াজাত খাবার, ফসফরাসসমৃদ্ধ খাবার এবং অ্যালকোহলও প্রস্রাবের ঘনত্ব ও খনিজের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। কফি ও এনার্জি ড্রিংকের অতিরিক্ত ক্যাফেইন গ্রহণেও প্রস্রাবের ঘনত্ব বাড়তে পারে।
তবে বারবার প্রস্রাব ঘোলাটে হলে শুধু খাবারকে দায়ী করা ঠিক নয়। বিশেষ করে প্রস্রাবে জ্বালাপোড়া, ব্যথা, দুর্গন্ধ, রক্ত, জ্বর কিংবা ঘন ঘন প্রস্রাবের প্রবণতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পর্যাপ্ত পানি পান ও সুষম খাদ্যাভ্যাস মূত্রনালির সুস্থতা বজায় রাখতে সহায়ক।

মন্তব্য
শেয়ার করুন-




























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।