শীত এলেই ত্বকে দেখা দেয় রুক্ষতা, শুষ্কতা ও টানটান ভাব। এ সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ব্যয়বহুল প্রসাধনীর পাশাপাশি কার্যকর উপাদান হতে পারে গ্লিসারিন। উদ্ভিজ্জ তেল বা প্রাণিজ চর্বি থেকে পাওয়া এই উপাদান ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
গ্লিসারিন মূলত হিউমেকট্যান্ট হিসেবে কাজ করে। অর্থাৎ আশপাশের পরিবেশ থেকে আর্দ্রতা আকর্ষণ করে ত্বকের বাইরের স্তরকে কোমল ও সজীব রাখতে সহায়তা করে। পাশাপাশি এটি ত্বকের প্রাকৃতিক সুরক্ষাস্তর মজবুত করা, শুষ্কতা কমানো এবং ক্ষত নিরাময়ে সহায়ক ভূমিকা রাখতে পারে।
তবে ব্যবহারে কিছু সতর্কতা জরুরি। বাতাসে আর্দ্রতা খুব কম থাকলে গ্লিসারিন ত্বকের গভীর স্তর থেকেও পানি টেনে নিতে পারে। এতে শুষ্কতা আরও বাড়ার আশঙ্কা থাকে। তাই সরাসরি ঘন গ্লিসারিন না লাগিয়ে পানি দিয়ে পাতলা করে অথবা গ্লিসারিনযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো।
মুখ পরিষ্কারের পর সামান্য পাতলা গ্লিসারিন ব্যবহার করা যেতে পারে। চাইলে গোলাপজল বা নিয়মিত ব্যবহারের ক্রিমের সঙ্গেও মেশানো যায়।
সাধারণত গ্লিসারিন নিরাপদ হলেও কারও কারও অ্যালার্জি হতে পারে। ব্যবহারের পর ত্বকে লালচে ভাব বা চুলকানি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবহার বন্ধ করা উচিত।

মন্তব্য
শেয়ার করুন-




























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।