
গত ১২ নভেম্বর সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে এ বিষয়ে পৃথক দুটি আদেশ জারি করা হয়। আদেশ দুটিতে অব্যাহতির ধরন হিসেবে স্পষ্টভাবে ‘চাকরি হতে বরখাস্ত’ উল্লেখ করা হয়েছে। যদিও আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ শব্দটি ব্যবহার করা হয়েছে।
সেনা আইনের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনটির বিধান অনুযায়ী, কোর্ট মার্শালের প্রক্রিয়া ছাড়াও সরকার প্রয়োজনীয় ক্ষেত্রে কোনো সামরিক কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত কিংবা অপসারণ করতে পারে।
ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। বরখাস্তের আদেশ অনুযায়ী, তিনি সেনাসদরের এমঅ্যান্ডকিউ পরিদপ্তর, ঢাকা সেনানিবাসে সংযুক্ত ছিলেন।
অন্যদিকে, তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানম কর্মরত ছিলেন সেনা কল্যাণ সংস্থায়। তার ক্ষেত্রেও একই আইনি বিধান অনুসরণ করে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।
পৃথক আদেশ জারির পর নির্ধারিত তারিখ থেকেই সামরিক চাকরির সঙ্গে তাদের আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন হবে।























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।