
২০২৬ সালের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রয়েছে। বর্তমানে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাচ্ছে ১১ দশমিক ৭৭ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত। তবে স্কিমভেদে বিনিয়োগের যোগ্যতা, সীমা ও করের নিয়ম আলাদা।
ডাকঘর সঞ্চয় ব্যাংকের তিন বছর মেয়াদি হিসাবে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে তৃতীয় বছর শেষে সর্বোচ্চ ১১ দশমিক ৮২ শতাংশ মুনাফা পাওয়া যায়। ব্যাংকের এফডিআরে এক বছর বা তার বেশি মেয়াদে সুদের হার প্রায় ৮ দশমিক ২৫ থেকে ৮ দশমিক ৫০ শতাংশ।
এ ছাড়া সরকারি ট্রেজারি বিল ও বন্ডে ৮ দশমিক ১৮ থেকে ৯ দশমিক ৩৮ শতাংশ সুদের সুযোগ রয়েছে। অন্যদিকে শেয়ারবাজার ও জমিতে বেশি লাভের সম্ভাবনা থাকলেও লোকসান এবং নগদায়নের ঝুঁকি রয়েছে।
বিশেষজ্ঞদের পরামর্শ, বিনিয়োগের আগে নিজের আর্থিক লক্ষ্য, ঝুঁকি নেওয়ার সামর্থ্য ও অর্থের প্রয়োজনীয়তা বিবেচনা করা জরুরি। সব সঞ্চয় এক জায়গায় না রেখে বিভিন্ন মাধ্যমে ভাগ করে রাখাই হতে পারে বিচক্ষণ সিদ্ধান্ত।


























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।