
২০১০ সালের ১৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিমি কিমেল তাঁর রাতের টক শোতে দিবসটির ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বিচারে মানুষকে বন্ধু হিসেবে যুক্ত করার প্রবণতা নিয়ে রসিকতা করতে গিয়ে তিনি পুরোনো পরিচিতদের ভার্চ্যুয়াল বন্ধুতালিকায় রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন।
মূলত অনলাইন সম্পর্কের সংখ্যার চেয়ে গুণগত মানকে গুরুত্ব দেওয়াই দিবসটির উদ্দেশ্য। দীর্ঘদিন যোগাযোগ নেই কিংবা যাঁদের পোস্ট নিয়মিত নেতিবাচক অভিজ্ঞতা তৈরি করে, তাঁদের সরিয়ে দিয়ে নিজের ডিজিটাল পরিসর স্বস্তিদায়ক করার কথা মনে করিয়ে দেয় দিনটি।
তবে আনফ্রেন্ড করাই একমাত্র উপায় নয়। কাউকে আনফলো করলে বন্ধুত্ব অক্ষুণ্ন রেখেও তাঁর পোস্ট নিউজ ফিডে দেখা বন্ধ রাখা যায়।
বিশেষজ্ঞদের পরামর্শের পরিবর্তে দিবসটির মূল বার্তা হলো, ব্যক্তিগত প্রয়োজন ও স্বাচ্ছন্দ্য অনুযায়ী অনলাইন সম্পর্ক সাজানো। পাশাপাশি ভার্চ্যুয়াল বন্ধুত্বের বাইরে বাস্তব জীবনের সম্পর্কগুলোতেও সময় দেওয়ার গুরুত্ব রয়েছে।





























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।