
বীর মুক্তিযোদ্ধা মোজাহেরুল হক চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকীতে দোয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
পড়তে পারেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বৈঠকটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে অনুষ্ঠিত হয়েছে। তবে সেখানে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এর আগে রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার। এছাড়া গত ৩ আগস্ট প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গেও পৃথক বৈঠক করেন দীনেশ ত্রিবেদী।
পরপর এসব বৈঠক হলেও আলোচনার বিষয়বস্তু নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিল বিএনপি
পড়তে পারেন

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
রোববার (৯ আগস্ট) বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির দুই জ্যেষ্ঠ সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার বিষয়ে দলের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামী বুধবার (১২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিস্তারিত তথ্য জানা যায়নি।
বিস্তারিত আসছে...
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
'দেশ গড়ার লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান,
কৃষি ব্যাংকের বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি শিমুল বিশ্বাস'
পড়তে পারেন

পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, গণঅভ্যুত্থানের প্রেরণা ও শহীদদের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে আমাদের সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।
আজ ৩ আগস্ট ২০২৬ (সোমবার) রাজধানী ঢাকার মতিঝিলে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত 'জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি-২০২৬' উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ব্যাংকের সহকর্মীদের সন্তানদের অঙ্কনকৃত চিত্রকর্ম প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (বি-৯৮৫, সিবিএ) এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি জনাব আনোয়ার হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নূরুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক মোছাম্মাৎ সঞ্চিয়া বিনতে আলী এবং পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক জনাব শাহ্ আনোয়ার ফারুক।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকস্ এমপ্লয়ীজ ফেডারেশনের সভাপতি জনাব মো: রফিকুল ইসলাম, শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মঞ্জুরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক জনাব মো: সুমন ভূঁইয়া ও সদস্য সচিব জনাব মো: বদরুল আলম সবুজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি জনাব মো: মেহরাজ উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব মো: মিরাজ হোসেন।
আলোচনা পর্ব শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনী ঘুরে দেখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
পড়তে পারেন

ডেঙ্গু প্রতিরোধ, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামাজিক অপরাধ প্রতিরোধে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মাদক নির্মূল, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।সোমবার (৩ আগস্ট) বিকেল ৩টায় রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মো. গোলাম মুরশেদ মুরাদ। সভায় ইউনিয়নের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় বিগত সভার কার্যবিবরণী পর্যালোচনার পাশাপাশি ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়। মাদক ও ইভটিজিং প্রতিরোধে গৃহীত পদক্ষেপের অগ্রগতি মূল্যায়নের পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বাল্যবিয়ে প্রতিরোধে জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব আলম, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী শেখ, সংরক্ষিত নারী সদস্য শামীমা সুলতানা, সদস্য আবুল হোসেন, আব্দুর রউফ, গিয়াসউদ্দিন খান, মুস্তাফিজুর রহমান জুয়েল, হারিজ শিকদার, কাদির ভূঁইয়া, জাহাঙ্গীর হোসেন খান এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফরহাদ হোসেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, স্থানীয় জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীরাও সভায় অংশ নেন।ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামাজিক অপরাধ প্রতিরোধে নিয়মিত এ ধরনের সমন্বয় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদের সচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে সভাটি আহ্বান করা হয়।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।


























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।