দীর্ঘ আট বছরের যাত্রা শেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। সমাপ্তি উপলক্ষে আয়োজিত এক গেটটুগেদারে নাটকটির স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা শামীম হাসান সরকার। এ সময় আলোচনায় আসে ধারাবাহিকটির তৃতীয় কিস্তি থেকে তার সরে যাওয়ার বিষয়টিও।
২০১৮ সালে চ্যানেল নাইনে প্রচার শুরু হওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’-এ শুরু থেকেই আরিফিন চরিত্রে অভিনয় করেন শামীম। চরিত্রটি তাকে দর্শকদের কাছে পরিচিতি এনে দেয়। তবে তৃতীয় কিস্তিতে তাকে আর দেখা যায়নি।
তখন নির্মাতা ও চিত্রনাট্যকার কাজল আরেফিন জানিয়েছিলেন, গল্পে নতুনত্ব আনতে আরিফিন চরিত্রটি বাদ দেওয়া হয়েছিল। ধারাবাহিকের কাহিনিকে আরও শক্তিশালী ও বাস্তবসম্মত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
অন্যদিকে, সে সময় শামীম হাসান জানিয়েছিলেন, নির্মাতার সম্মতিতেই তিনি নাটকটি ছেড়েছিলেন। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পাশাপাশি ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকেও কাজ করছিলেন তিনি। ফলে দ্বিতীয় নাটকটিকে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না। একই সঙ্গে একাধিক ধারাবাহিকে কাজের চাপ তার শারীরিক ক্লান্তিও বাড়াচ্ছিল।
অভিনেতার ভাষ্য অনুযায়ী, পারস্পরিক সমঝোতার মধ্য দিয়েই তিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বিদায় নিয়েছিলেন।

মন্তব্য
শেয়ার করুন-






























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।