আন্তর্জাতিক সংগীতাঙ্গনে ‘বিলিওনেরা’ গানের মাধ্যমে পরিচিতি পাওয়া রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা আবারও ঢাকায় আসছেন। দীর্ঘ চার বছর পর আগামী ২৭ নভেম্বর রাজধানীর মঞ্চে সরাসরি গান পরিবেশন করবেন তিনি।
‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামে কনসার্টটির আয়োজন করছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ। সম্প্রতি নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় অনুষ্ঠানের তারিখ নিশ্চিত করেছে আয়োজকরা। আগামী দু-এক দিনের মধ্যে অনলাইনে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনাও রয়েছে।
ইমেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ জানিয়েছেন, কনসার্ট আয়োজনের অনুমতি পেতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুতই টিকিট বিক্রি শুরু হবে।
এর আগে গত অক্টোবরে ওটিলিয়া নিজেও তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে ঢাকার কনসার্টের প্রচারণামূলক পোস্ট শেয়ার করেন। এরপর থেকেই তাঁর বাংলাদেশ সফর নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়।
‘বিলিওনেরা’ গানটির মাধ্যমে বিশ্বজুড়ে শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পান ওটিলিয়া। গানটি বিভিন্ন দেশের সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
উল্লেখ্য, এর আগে অরিজিৎ সিং ও নেহা কক্করের মতো শিল্পীদের নিয়ে ঢাকায় কনসার্ট আয়োজন করেছে ইমেকার্স বাংলাদেশ। এবার ওটিলিয়ার পরিবেশনা ঘিরেও বড় আয়োজনের প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।

মন্তব্য
শেয়ার করুন-






























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।