
পাবনায় ফের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ: দোকানে আগুন, ঝোপ থেকে অভিযুক্ত গ্রেপ্তার
পাবনায় ফের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ: দোকানে আগুন, ঝোপ থেকে অভিযুক্ত গ্রেপ্তার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি
পড়তে পারেন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: সংবাদ প্রকাশের জেরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে নিজের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন দৈনিক আমার দেশ-এর শ্রীপুর প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম। গাজীপুরের আদালতে দায়ের করা একটি ফৌজদারি মামলায় তাঁকে প্রধান আসামি করা হয়েছে। মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে হয়রানি বন্ধ ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
জহিরুল ইসলামের দেওয়া বক্তব্য অনুযায়ী, ২৫১২/২৬ নম্বর মামলায় শাহনাজ নামের এক ব্যক্তি তাঁকে প্রধান আসামি করেছেন। তবে মামলায় উল্লেখ করা ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকেসহ হুমায়ূন রশিদ, জসিম উদ্দিন ও ইসমাইল হোসেনকে মামলায় জড়ানো হয়েছে।
জহিরুল ইসলাম জানান, এর আগে শ্রীপুরের তালতলী এলাকার জমিসংক্রান্ত বিরোধ নিয়ে তিনি সংবাদ প্রকাশ করেছিলেন। তাঁর অভিযোগ, ওই সংবাদ প্রকাশের পর আইন উদ্দিন ও তাঁর ছেলে আলমাছ উদ্দিন তাঁকে হয়রানির হুমকি দেন। এ ঘটনায় তিনি শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আইন উদ্দিনের মেয়ে শাহনাজের করা মামলায় তাঁকে আসামি করা হয় বলে জানান তিনি।
তাঁর আরও দাবি, মামলায় উল্লেখ করা কথিত ঘটনার বিষয়ে আগে শ্রীপুর থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে পুলিশ তাঁকে জানিয়েছিল।
লিখিত বক্তব্যে জহিরুল ইসলাম বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হয়রানি করা হলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। তবে তিনি কাউকে আগাম অপরাধী হিসেবে চিহ্নিত করতে চান না। অভিযোগের সত্যতা যাচাইয়ে মামলার নথি, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।
তিনি নিজের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত, ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা আছে কি না তা তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই এবং হুমকি ও হয়রানির অভিযোগ অনুসন্ধানের দাবি জানান। তদন্তে অভিযোগ মিথ্যা বা ভিত্তিহীন প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।
একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গাজীপুর ও শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন জহিরুল ইসলাম।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ
পড়তে পারেন

মোঃ রবিউল ইসলাম, রাজশাহী ব্যুরো চিফ:
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ অক্টোবর ২০২৬ তারিখ বেলা আনুমানিক ০৯:৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ তালাইমারী বিওপি’র আভিযানিক দল বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, কাটাখালী থানাধীন মিডিলচর নদীর পাড় এলাকায় কিছু মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে লুকানো অবস্থায় আছে। উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে তল্লাশী কার্যক্রম শুরু করে । তল্লাশীর এক পর্যায়ে আভিযানিক দল জঙ্গলের মধ্যে কয়েকটি শক্ত কাগজের কার্টুন লুকানো অবস্থায় দেখতে পায় যার মধ্য হতে ১২ বোতল ভারতীয় Magic Moments, ১১ বোতল Mc Dowulls, ৩৫ বোতল Imperial Blue এবং ০৭ বোতল Royal Stag মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্টদেরকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
পাবনা শহরে ‘প্রেসিডেন্ট কাচ্চি’ ঘিরে প্রশ্ন, খাবারের মান ও দাম নিয়ে তদন্তের দাবি
পাবনা শহরে ‘প্রেসিডেন্ট কাচ্চি’ ঘিরে প্রশ্ন, খাবারের মান ও দাম নিয়ে তদন্তের দাবি
পড়তে পারেন

পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
পাবনায় গাজী টিভির প্রতিনিধি সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টা, থানায় লিখিত অভিযোগ
পাবনায় গাজী টিভির প্রতিনিধি সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টা, থানায় লিখিত অভিযোগ
পড়তে পারেন

পাবনা শহরের লস্করপুর টার্মিনাল এলাকায় গাজী টেলিভিশনের (জিটিভি) জেলা প্রতিনিধি মো. নবী নেওয়াজকে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গত বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন—মো. ইবাদ শেখ ওরফে ড্রাইভার ইবাদ, মো. আমিন উদ্দিন ও শ্রী মিলন গোবিন্দ চৌধুরী।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পাবনা জজ কোর্টে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফিরছিলেন সাংবাদিক নবী নেওয়াজ। লস্করপুর টার্মিনাল সংলগ্ন একটি গেটের পাশে রিপনের চায়ের দোকানের সামনে পৌঁছালে পূর্বশত্রুতার জের ধরে অভিযুক্তরা তাকে ঘিরে ধরে গালিগালাজ শুরু করেন। ঘটনার প্রতিবাদ করলে ইবাদ শেখ তাকে হত্যার হুমকি দিয়ে হাসুয়া দিয়ে মাথায় কোপ মারেন। নবী নেওয়াজ দুই হাত দিয়ে সেই কোপ ঠেকানোর চেষ্টা করলে হাতে মারাত্মক আঘাত পান।
পরবর্তীতে আসামিরা তাকে লাঠি ও কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। এ সময় তার শার্টের পকেটে থাকা নগদ টাকা ও হেডফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি (অপারেশন) নাহিরুল ইসলাম জানান, সাংবাদিককে মারধরের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।


























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।