
সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত ব্র্যান্ড প্রচারে তারকা ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবকদের ভূমিকা নিয়ে অপুর একটি বক্তব্যকে কেন্দ্র করে। কয়েক দিন আগে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, কোনো পণ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করলেই কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যায় না।
অপুর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষপূর্ণ পোস্ট দেন। সেখানে তিনি অপুর চিন্তাভাবনাকে ‘বোরিং’ বলে মন্তব্য করেন। পাশাপাশি নিজের যোগ্যতায় অবস্থান তৈরির কথাও তুলে ধরেন।
এর জবাবে গত ১৫ নভেম্বর এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে অপু বিশ্বাস পরীমণির চলচ্চিত্রের ব্যবসায়িক সাফল্য নিয়ে মন্তব্য করেন। তার দাবি, পরীমণির ২৫টি সিনেমার মধ্যে ২০টি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে এবং বাকি পাঁচটি এখনো নির্মাণাধীন। এ প্রসঙ্গে অপু বলেন, ‘সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সক্রিয়তা প্রসঙ্গে অপু জানান, তিনি নিয়মিত ফেসবুক ব্যবহার করেন না। পরিচিতজনদের পোস্ট চোখে পড়লে সেখানে মন্তব্য করেন। তাকে নিয়ে অন্যদের পোস্ট করার উদ্দেশ্য সম্পর্কে তার মন্তব্য, ‘যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’
একসময় পারস্পরিক প্রশংসায় থাকা দুই তারকার এমন পাল্টাপাল্টি বক্তব্যে ঢালিউডে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।





























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।