সঞ্চয়পত্র থেকে শেয়ারবাজার, কোথায় বিনিয়োগে বেশি মুনাফা?

সঞ্চয়পত্র থেকে শেয়ারবাজার, কোথায় বিনিয়োগে বেশি মুনাফা?
প্রিন্ট

জমানো অর্থ থেকে ভালো মুনাফা পেতে চান অনেকেই। কিন্তু কোথায় বিনিয়োগ করলে লাভ বেশি হবে, আর কোথায় থাকবে অর্থের নিরাপত্তা—এ সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়তে হয়। সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয়, ব্যাংকের এফডিআর কিংবা শেয়ারবাজার—প্রতিটি মাধ্যমেই রয়েছে ভিন্ন সুযোগ ও ঝুঁকি।
২০২৬ সালের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রয়েছে। বর্তমানে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যাচ্ছে ১১ দশমিক ৭৭ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত। তবে স্কিমভেদে বিনিয়োগের যোগ্যতা, সীমা ও করের নিয়ম আলাদা।

ডাকঘর সঞ্চয় ব্যাংকের তিন বছর মেয়াদি হিসাবে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে তৃতীয় বছর শেষে সর্বোচ্চ ১১ দশমিক ৮২ শতাংশ মুনাফা পাওয়া যায়। ব্যাংকের এফডিআরে এক বছর বা তার বেশি মেয়াদে সুদের হার প্রায় ৮ দশমিক ২৫ থেকে ৮ দশমিক ৫০ শতাংশ।
এ ছাড়া সরকারি ট্রেজারি বিল ও বন্ডে ৮ দশমিক ১৮ থেকে ৯ দশমিক ৩৮ শতাংশ সুদের সুযোগ রয়েছে। অন্যদিকে শেয়ারবাজার ও জমিতে বেশি লাভের সম্ভাবনা থাকলেও লোকসান এবং নগদায়নের ঝুঁকি রয়েছে।
বিশেষজ্ঞদের পরামর্শ, বিনিয়োগের আগে নিজের আর্থিক লক্ষ্য, ঝুঁকি নেওয়ার সামর্থ্য ও অর্থের প্রয়োজনীয়তা বিবেচনা করা জরুরি। সব সঞ্চয় এক জায়গায় না রেখে বিভিন্ন মাধ্যমে ভাগ করে রাখাই হতে পারে বিচক্ষণ সিদ্ধান্ত।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-