
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন নিয়ম অনুযায়ী, বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা সন্তানের সম্ভাব্য জন্মতারিখের ১৫ দিন আগে থেকে অথবা সন্তান জন্মের পরবর্তী ছয় মাসের মধ্যে সুবিধাজনক সময়ে এই ছুটি নিতে পারবেন।
মুখ্যমন্ত্রীর কার্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্তান জন্মের সময় মা ও নবজাতকের বিশেষ যত্ন প্রয়োজন। এ সময় মাকে শারীরিক ও মানসিকভাবে সহায়তা করার পাশাপাশি শিশুর দেখভালে বাবার উপস্থিতিও গুরুত্বপূর্ণ। সেই বিবেচনা থেকেই পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা হয়েছে।
এতদিন রাজ্যের নারী সরকারি কর্মীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেলেও পুরুষ কর্মীদের জন্য এমন সুযোগ ছিল না। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবার ১৫ দিনের ছুটি অনুমোদন দিয়েছে সরকার।
এর আগে, প্রায় দুই মাস আগে নারী সরকারি কর্মীদের তৃতীয় সন্তানের জন্মের ক্ষেত্রেও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি অনুমোদন করে বিজয় সরকার। নতুন সিদ্ধান্তের মাধ্যমে রাজ্যটির সরকারি কর্মীদের পারিবারিক দায়িত্ব পালনে আরও সুযোগ তৈরি হলো।
সূত্র: ইন্ডিয়া টুডে





























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।