
টুঙ্গিপাড়ায় গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল সভাপতিসহ গ্রেপ্তার ২

ফিলিস্তিনের প্রাকৃতিক সম্পদে স্থায়ী অধিকার প্রতিষ্ঠার পক্ষে জাতিসংঘে প্রস্তাব পাস
পড়তে পারেন

জি-৭৭ ও চীনের যৌথ উদ্যোগে উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১৫১টি দেশ। বিপক্ষে অবস্থান নিয়েছে সাতটি দেশ এবং ভোটদানে বিরত ছিল ১১টি দেশ।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি কলম্বিয়া, প্যারাগুয়ে, পালাউ, নাউরু এবং মাইক্রোনেশিয়া প্রস্তাবটির বিরোধিতা করেছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্র এবং কানাডা এর পক্ষে সমর্থন জানিয়েছে।
প্রস্তাবটিতে শুধু ফিলিস্তিন নয়, অধিকৃত সিরীয় গোলান অঞ্চলের আরব জনগোষ্ঠীর প্রাকৃতিক সম্পদের ওপর অধিকারও পুনরায় স্বীকৃতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের সম্পদ আহরণ ও ব্যবহারের ক্ষেত্রে ইসরায়েলের শোষণমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া এসব সম্পদের অবৈধ শোষণের ফলে ফিলিস্তিনিদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার যথাযথ ক্ষতিপূরণ পাওয়ার অধিকারও প্রস্তাবে তুলে ধরা হয়েছে।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
বয়স লুকিয়েও রেহাই নেই, কিশোরদের সুরক্ষায় মেটার নতুন কড়াকড়ি
পড়তে পারেন

সোমবার (৯ নভেম্বর) প্রতিষ্ঠানটি জানায়, চলতি মাস থেকে ইনস্টাগ্রামে এ প্রযুক্তির সম্প্রসারণ করা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এটি চালু হয়েছিল। পরবর্তী সময়ে ফেসবুক ও থ্রেডসেও একই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
মেটার ‘টিন অ্যাকাউন্টে’ ১৩ বছরের কম বয়সীদের ব্যবহার নিষিদ্ধ। পাশাপাশি অপরিচিত ও প্রাপ্তবয়স্কদের যোগাযোগে বিধিনিষেধ, রাতে নোটিফিকেশন বন্ধ, দৈনিক ব্যবহারের সময় নিয়ন্ত্রণ এবং নিয়মিত বিরতির পরামর্শ রয়েছে। একটানা ১৫ মিনিট ব্যবহারের পর বিরতি নিতে বলা হবে। দৈনিক ৬০ ও ৯০ মিনিটে সতর্কবার্তাও দেখানো হবে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি, মানসিক স্বাস্থ্য ও ক্ষতিকর কনটেন্ট নিয়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে মামলাও করেছেন। তাদের অভিযোগ, প্ল্যাটফর্মগুলো কিশোরদের আসক্তিমূলক ব্যবহারে উৎসাহিত করে এবং বয়স যাচাইয়ে যথেষ্ট কার্যকর নয়। এসব সমালোচনা ও আইনি চাপের মধ্যেই কিশোরদের সুরক্ষায় নতুন উদ্যোগ সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি।
/রুশু
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
তাহসিফ হত্যা মামলা
রিমান্ড শেষে কারাগারে তরুণী, জিজ্ঞাসাবাদে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন
পড়তে পারেন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার ১৯ বছর বয়সী তরুণী পুলিশের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে এসব তথ্য প্রকাশ না করে যাচাই-বাছাই করছে পুলিশ। জিজ্ঞাসাবাদে কয়েকটি প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার পাশাপাশি কিছু বিষয়ে নীরব ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।
দুই দফা রিমান্ড শেষে শুক্রবার ওই তরুণীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
দ্বিতীয় দফা রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তিনি জানান, শুনানির সময় আসামিপক্ষ থেকে জামিনের কোনো আবেদন করা হয়নি।
আদালতে দেওয়া কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে ওই তরুণী হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে সেগুলো সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদের সময় তিনি একাধিক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন এবং কিছু বিষয়ে নীরব থেকেছেন।
আবেদনে আরও বলা হয়, এ মামলার আরেক সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপও বর্তমানে রিমান্ডে রয়েছেন। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা জানতে দীপ ও ওই তরুণীর দেওয়া বক্তব্যের মধ্যে মিল-অমিল খতিয়ে দেখা প্রয়োজন।
এ ছাড়া নিহত তাহসিফের মুঠোফোনের কললিস্ট পর্যালোচনা করে ওই তরুণীর সঙ্গে একাধিকবার যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক তদন্তেও হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। মামলার রহস্য উদ্ঘাটনে প্রয়োজনে তাঁকে আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি। পরদিন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের বন্ধু শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় পুলিশ। পরে ৩০ অক্টোবর রাতে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন নিহতের বাবা এ কে এম এনায়েতুল করিম।
মামলা দায়েরের পর জিজ্ঞাসাবাদের জন্য আটক শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর ৩১ অক্টোবর রাতে গ্রেপ্তার করা হয় ১৯ বছর বয়সী ওই তরুণীকে।
তরুণীকে দুই দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হলেও মামলার অপর আসামি দীপকে বৃহস্পতিবার তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত।
পুলিশের ভাষ্য, দুই আসামির বক্তব্য যাচাই এবং অন্যান্য তথ্যপ্রমাণ পর্যালোচনার মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা লুট, গ্রেপ্তার ১
পড়তে পারেন

নেত্রকোনার মোহনগঞ্জে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার পর দোকান থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল্লাহ আল সোহান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের খাদ্যগুদামের বিপরীতে পিংকী সাইকেল স্টোরে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত সোহানকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সোহান মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামের মৃত নূর আহম্মদের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবালের চাচাতো ভাই বলে জানা গেছে।
আহত ব্যবসায়ী সবুজ মিয়া (৬০) পিংকী সাইকেল স্টোরের মালিক। বর্তমানে তিনি মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সোহান কয়েকজনকে সঙ্গে নিয়ে সবুজ মিয়ার দোকানে যান। এ সময় তারা ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ব্যবসায়ী সবুজ মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে সোহান দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে থাকেন। এতে তার নাকসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় দোকানে ভাঙচুর চালানো হয়। পরে দোকানের ক্যাশে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যান সোহান। আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই সবুজ মিয়ার ছোট ভাই মোহাম্মদ কমল মিয়া বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সোহানকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের খাদ্যগুদাম-সংলগ্ন সেতু পুনর্নির্মাণের সময় সরকারি জায়গায় থাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। ওই সময় কিছু জায়গা দখল করে সেখানে ঘর নির্মাণ করেন সোহান। পরে সেই ঘর সবুজ মিয়ার কাছে মাসিক আট হাজার টাকায় ভাড়া দেওয়া হয়। স্থানীয়দের ভাষ্য, সোহান প্রায়ই সবুজ মিয়ার কাছে টাকা চাইতেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন ভাড়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে লোকজন নিয়ে এসে সবুজ মিয়ার ওপর হামলা চালানো হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার পর বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত সোহানকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।


























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।