
টুঙ্গিপাড়ায় গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল সভাপতিসহ গ্রেপ্তার ২

নড়াগাতীতে নতুন অ্যাডহক কমিটির অভিষেক, সভাপতিকে ফুলেল সংবর্ধনা
কলাবাড়িয়া বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, মোশারফ হোসেনকে সংবর্ধনা
পড়তে পারেন

পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ
কৃতীদের সম্মান, শিক্ষার্থীদের হাতে উপহার—নড়াগাতীতে দৃষ্টান্ত গড়ল মূলশ্রী যুব সমাজ
পড়তে পারেন

যেভাবে যাত্রা শুরুসংগঠন সূত্রে জানা যায়, ২০২৩ সালে সংগঠক ও সাংবাদিক মোঃ মনিরুজ্জামান চৌধুরীর উপস্থিতিতে মোঃ জুবায়ের, তাসেজ সিকদার, আলীসহ মূলশ্রী গ্রামের একঝাঁক তরুণের অংশগ্রহণে একটি ভোজের আয়োজনের মধ্য দিয়ে ‘ঐতিহ্যবাহী মূলশ্রী যুব সমাজের’ পথচলা শুরু হয়।প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি প্রচারের আড়ালে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে ভোজের আয়োজন, পবিত্র রমজান মাসে গ্রামবাসীর জন্য ইফতার, কবরস্থানে মাটি ভরাটসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে সংগঠনটি।স্থানীয়দের মতে, তরুণদের এমন সম্মিলিত উদ্যোগ শুধু সামাজিক বন্ধনই শক্তিশালী করছে না, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রেরণাও জোগাচ্ছে।সংগঠনের সদস্যরা জানান, এলাকার যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সামাজিক দায়িত্ব পালন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করা এবং মানুষের কল্যাণে কাজ করাই তাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষা ও জনকল্যাণমূলক এমন কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
পুঠিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ মাদক কারবারি ও সেবীকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড
পড়তে পারেন

শুক্রবার ১১সেপ্টেম্বর, ক্রাইম নিউজ প্রতিদিন: রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বিভিন্ন স্থান থেকে পাওয়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলার ধোকড়াকুল, আটভাগ ও বাঁশবাড়িয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনাকালে আটভাগ, বাঁশবাড়িয়া ও ধোকড়াকুল এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত থাকার অপরাধে চারজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন—বাঁশবাড়িয়া এলাকার রাজু আহমেদের ছেলে ইমন ও হাবিবুর রহমানের ছেলে তুহিন, আটভাগ এলাকার আলী হোসেনের ছেলে জুয়েল রহমান এবং ধোকড়াকুল এলাকার লায়েবের ছেলে রাজু ইসলাম।
পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরাধ স্বীকার ও প্রমাণের ভিত্তিতে চারজনকেই ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অপরাধের মাত্রা অনুযায়ী তিনজনকে ১,০০০ টাকা করে এবং অন্য একজনকে ১০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকবিরোধী এই শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বজায় থাকবে। অসাধু মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর আইনানুগ ব্যবস্থা ও অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
কালিয়া শ্মশান ঘাটে মাদক সেবনের সময় আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড ও কারাদণ্ড
পড়তে পারেন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কালিয়া পৌরসভার বড় কালিয়ার শ্মশান ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কালিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিন্নাতুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বড় কালিয়ার শ্মশান ঘাট এলাকায় মাদকদ্রব্য সেবন করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় চার ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কালিয়ার হারিডাঙ্গা গ্রামের মো. মান্নান লস্করের ছেলে মো. শিহাব লস্কর (৩৮), বিলবাউস গ্রামের মো. লিকু সরদারের ছেলে অলি সরদার (২৩), বাকা গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মো. বাহাউদ্দিন তিতাস (৩৫) এবং ঘোষপাড়া গ্রামের বাচ্চু গাজীর ছেলে মো. মাহাবুর গাজী (৩০)।
আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতে মামলা করা হয়। মামলার শুনানি ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা শেষে আদালত চারজনকেই তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন।
কালিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক সেবন ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।


























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।