
মার্কিন বাণিজ্য দপ্তরের ‘সেকশন ৩০১’ তদন্তে ভারতসহ ১৪টি দেশের উৎপাদননীতি পর্যালোচনা করে নতুন শুল্কের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ভারতের জন্য শুল্কহার নির্ধারণ করা হয়েছে ২৫ শতাংশ। তবে দুই দেশের প্রস্তাবিত বাণিজ্যচুক্তি চূড়ান্ত হলে তা কমে ১৭ শতাংশে নামতে পারে।
ভারত জানিয়েছে, বাণিজ্যসংক্রান্ত বিরোধ দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। দ্রুত চুক্তি সম্পন্ন করতে ওয়াশিংটনের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে দেশটি।
তালিকায় চীনের জন্য সর্বোচ্চ ৪০ শতাংশ এবং ভিয়েতনামের জন্য ৩৫ শতাংশ শুল্ক প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে প্রস্তাবিত হার সর্বোচ্চ ১৮ শতাংশ। দেশগুলোকে আগামী ৫ জানুয়ারির মধ্যে লিখিত মতামত জমা দিতে হবে। শুনানি অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি।
এদিকে ভারতের শিল্পমহলে নতুন শুল্ক নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সৌরবিদ্যুৎ, ওষুধ, ইলেকট্রনিকস, বস্ত্র ও রত্নশিল্পসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে ব্যবসায়ীদের একাংশ যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপের দাবি জানিয়েছে।





























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।