ডিসেম্বরে নাশকতার আশঙ্কা, গ্রেফতার চার পুলিশ

ডিসেম্বরে নাশকতার আশঙ্কা, গ্রেফতার চার পুলিশ
প্রিন্ট

ডিসেম্বর মাস ঘিরে সম্ভাব্য নাশকতা ও রাষ্ট্রবিরোধী তৎপরতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ প্রেক্ষাপটে গত ১৪ নভেম্বর থেকে এখন পর্যন্ত দুই পুলিশ সুপার (এসপি) ও দুই অতিরিক্ত পুলিশ সুপারসহ চার কর্মকর্তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে।
সর্বশেষ বুধবার (২৫ নভেম্বর) গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে এসপি আবুল কালাম আজাদকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, নুরুজ্জামান জনি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার অন্য তিন কর্মকর্তা হলেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অতিরিক্ত এসপি আবুল হাসান ও মো. রাকিবুল হাসান। ১৪ নভেম্বর চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ ও পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে।
অতিরিক্ত এসপি আবুল হাসান বিএনপিকর্মী মকবুল হোসেন হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে, রাকিবুল হাসানকে পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বৃহস্পতিবার জানান, ডিসেম্বর ঘিরে নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে। নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না এবং এ ধরনের তৎপরতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-