
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে দুই তারকার প্রতিনিধিরা সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে চুক্তির আর্থিক বিষয় কিংবা অন্যান্য শর্ত প্রকাশ করা হয়নি। তাদের বক্তব্য, পরিবারের স্বার্থ বিবেচনায় নিয়ে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ভবিষ্যতে আর কোনো মন্তব্য করবেন না বলেও জানিয়েছেন তারা।
২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে ঘনিষ্ঠ হন পিট ও জোলি। পরে ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে পরিচিত এই জুটি বিয়ে করেন। ছয় সন্তানের বাবা-মা তারা। ২০১৬ সালে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর ২০২৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।
বিচ্ছেদের পর ওয়াইনারিটির মালিকানা ও অংশীদারত্ব নিয়ে বিরোধ শুরু হয়। জোলি নিজের অংশ স্টোলি গ্রুপের একটি ইউনিটের কাছে বিক্রি করলে পিট চুক্তি লঙ্ঘনের অভিযোগে মামলা করেন। পাল্টা মামলায় জোলি তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তোলেন।
এ ছাড়া পারিবারিক নির্যাতন ও ব্যক্তিগত বিমানে সন্তানদের সঙ্গে অসদাচরণের অভিযোগও মামলার নথিতে উঠে আসে। তবে এসব অভিযোগে কোনো ফৌজদারি মামলা হয়নি।




































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।