
চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছে ইতিহাস গড়েছেন পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী। গত বুধবার প্রথম বিদেশি নভোচারী হিসেবে স্টেশনটিতে প্রবেশ করেন তিনি। প্রায় এক সপ্তাহের এই অভিযানে বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি নিজের দেশের খাবার ও সাহিত্যিক ঐতিহ্যও সঙ্গে নিয়েছেন আলী। তার খাবারের তালিকায় রয়েছে বাটার চিকেন, ভেড়ার মাংসের কোরমা, গরুর মাংসের নেহারিসহ ১০০টির বেশি ধরনের হালাল পদ।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশ স্টেশনে পাকিস্তানের পতাকাসংবলিত পোশাক পরে কবি মুহাম্মদ ইকবালের কবিতা আবৃত্তি করেন আলী। ‘সিতারোঁ সে আগে জাহাঁ অউর ভি হ্যায়’—ইকবালের বিখ্যাত এই পঙ্ক্তির অর্থও চীনা সহযাত্রীদের বুঝিয়ে দেন তিনি। এর আগে ভারতের প্রথম মহাকাশযাত্রী রাকেশ শর্মাও মহাকাশ থেকে ইকবালের কবিতা উদ্ধৃত করেছিলেন।
১৮৭৭ সালে শিয়ালকোটে জন্ম নেওয়া ইকবাল ভারত ও পাকিস্তান—দুই দেশেই সমাদৃত। তাঁর কবিতার এই পুনরাবৃত্তি দুই দেশের অভিন্ন সাহিত্যিক ঐতিহ্যকে নতুন করে সামনে এনেছে।
এদিকে আলীর জন্য খাবার প্রস্তুত করতে পাকিস্তানের খাদ্যাভ্যাস, রান্নার ঐতিহ্য ও পুষ্টির চাহিদা বিবেচনায় নিয়েছে চীনা গবেষকেরা। খাবারে হলুদ ও কারির মতো পরিচিত মসলাও রাখা হয়েছে। প্রথমে তালিকায় মসলাযুক্ত দুধ চা রাখার পরিকল্পনা থাকলেও আলীর পছন্দে পরে সেটির বদলে চীনা কালো চা যুক্ত করা হয়।
মন্তব্য
শেয়ার করুন-






























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।