পছন্দের চরিত্রেই তৃপ্তি শর্বরীর

পছন্দের চরিত্রেই তৃপ্তি শর্বরীর
প্রিন্ট

বলিউডে অভিষেকের পর থেকেই সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে আলোচনায় ছিলেন শর্বরী ওয়াঘ। ‘বান্টি অউর বাবলি-২’ সিনেমায় অভিনয় করে দর্শক ও নির্মাতাদের প্রশংসা পেলেও পরবর্তী সময়ে ‘মুনিয়া’, ‘মহারাজ’, ‘ভেদা’ ও ‘আলফা’ সিনেমায় প্রত্যাশিত সাফল্য পাননি তিনি। তবে বক্স অফিসের হিসাবকে ক্যারিয়ারের একমাত্র মাপকাঠি মনে করছেন না এই অভিনেত্রী।

বড় ব্যানার কিংবা তারকা সহশিল্পীর পরিবর্তে পছন্দের চরিত্রের অপেক্ষায় ছিলেন শর্বরী। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে খ্যাতিমান নির্মাতা সুরুজ বরজাতিয়ার ‘এ প্রেম মোল লিয়া’ সিনেমার মাধ্যমে। এতে পূর্বা নামের এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে শর্বরী বলেন, অভিনয়জীবনে সাফল্য ও ব্যর্থতা দুটিই আসে। তবে কাঙ্ক্ষিত চরিত্রে কাজের সুযোগ পেলে একজন শিল্পী তৃপ্তি খুঁজে পান। ‘এ প্রেম মোল লিয়া’ সিনেমায় পূর্বা চরিত্রে অভিনয় করে তিনি তেমন আনন্দ পেয়েছেন।

শর্বরীর ভাষ্য, পূর্বা মুম্বাইয়ে বসবাসকারী, কর্মজীবী ও আত্মনির্ভর এক তরুণী। নিজের ও পরিবারের জন্য উপার্জন করার পাশাপাশি সে নিজের বিশ্বাস ও মতামতের পক্ষে দাঁড়ায়। একই সঙ্গে দুই পরিবারের সদস্যদের অনুভূতি ও স্বীকৃতিকেও গুরুত্ব দেয়।

অভিনেত্রীর প্রত্যাশা, চরিত্রটি বিভিন্ন বয়সী নারীর সঙ্গে সংযোগ তৈরি করবে। তাঁর মতে, পূর্বার জীবনবোধ ও অবস্থানের সঙ্গে বর্তমান প্রজন্মের অনেক মেয়েই নিজেদের মিল খুঁজে পাবেন।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-